×

আইন-বিচার

কারাগারে কেমন ভোট দিলেন সালমান-আনিসুল?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

কারাগারে কেমন ভোট দিলেন সালমান-আনিসুল?

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারাগারে থাকা সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ভোট দেওয়ার খবরটি মিথ্যা বলে জানিয়েছেন আইনজীবী পলাশ চন্দ্র রায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি এ কথা বলেন।

আইনজীবী  বলেন, ‘আমার ক্লায়েন্টরা কারাগার থেকে ভোট দিয়েছেন এমন একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের ভোট দেওয়ার কথাটি পুরোপুরি মিথ্যা।’

তিনি বলেন, ‘কারাগার থেকে ভোট দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রথমত আগে থেকে নিবন্ধন করতে হয়। তবে আমার ক্লায়েন্টরা ওই নিবন্ধনই করেননি। তাই তাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’

আসামিপক্ষের এই আইনজীবী বলেন, ‘ সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে ইঙ্গিত করে বলা হয়েছে যে, একটি বিশেষ মার্কায় তিনি ভোট দিয়েছেন। যেহেতু তিনি নিবন্ধিত হননি, সেহেতু ভোটও দেননি। সুতরাং খবরটি মিথ্যা বলে আমাদের নিশ্চিত করেছেন ক্লায়েন্টরা।’

তিনি আরো বলেন, ‘এদিন এ মামলায় প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষী হাজির করার কথা ছিল। কিন্তু কোনো সাক্ষী আনতে পারেনি প্রসিকিউশন। তারা সূচনা বক্তব্য উপস্থাপন করেছেন। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

মুক্তিযুদ্ধমন্ত্রী আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

পরীক্ষায় উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকদের নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

কাল দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

কাল দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

রিয়ালে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন মরিনহো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App