×

খুলনা

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

Icon

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:০৮ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,  নিহত ১

ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে সাইদুর রহমান সাইদ (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৮ জন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে গুটুদিয়া পিসিএফ ফিড কোম্পানির সামনে পৌঁছালে বেপরোয়া গতির বাসটি চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক ছেড়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।

খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিস কর্মীরা পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করেন। এ সময় আহত অবস্থায় আরও ৭-৮ জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা হচ্ছে

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল ট্রেনের ছাদ থেকে পড়ে দুই দিনে দুই যুবকের মৃত্যু

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

তিন বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, বাড়বে বৃষ্টিপাত

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App