×

জাতীয়

ইসলামাবাদে বাংলাদেশের ‘নলেজ করিডোর’ প্রতিনিধিদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১২ পিএম

ইসলামাবাদে বাংলাদেশের ‘নলেজ করিডোর’ প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা প্রতিনিধিদলের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) ঢাকার পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, পাকিস্তান–বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগের আওতায় বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে তিন সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেবে।

পাকিস্তান সরকার জানিয়েছে, ৫৩ বছর পর এ ধরনের সফর দুই দেশের প্রাতিষ্ঠানিক বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

‘নলেজ করিডোর’ উদ্যোগটি ২০২৫ সালের আগস্টে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় চালু করা হয়। ওই সময় তিনি পাঁচ বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তির ঘোষণা দেন। বর্তমানে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন।

বৈঠকে মোহাম্মদ ইসহাক দার বলেন, এ ধরনের বিনিময় কর্মসূচি পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্রমবর্ধমান গতিশীলতার প্রতিফলন। তিনি দুই দেশের নেতৃত্ব পর্যায়ের নিয়মিত যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App