প্রাথমিক শিক্ষায় আখাউড়ার সেরা রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:০৬ পিএম
ছবি : ভোরের কাগজ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি ক্যাটাগরিতে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাছাই শেষে বুধবার সংশ্লিষ্টদের হাতে চিঠি তুলে দেওয়া হয়।
বাছাইয়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রূপা ঘোষ। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ইকবাল হোসেন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (নারী) নির্বাচিত হয়েছেন হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌসি আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের এই বাছাই কার্যক্রম সম্পন্ন করে। নির্বাচিতরা এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি আক্তার বলেন, ‘দুই বছর হলো আমি বিদ্যালয়টিতে যোগ দিয়েছি। সবার সহযোগিতায় এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টি সেরা নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত। এটি আমাদের জন্য গর্বের বিষয়।’
