×

খুলনা

চিতলমারীতে প্রচণ্ড তাপপ্রবাহে ১২ ছাত্রী অসুস্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:১৬ পিএম

চিতলমারীতে প্রচণ্ড তাপপ্রবাহে ১২ ছাত্রী অসুস্থ

ছবি : সংগৃহীত

তীব্র তাপপ্রবাহে গত দুই দিনে চিতলমারীর সীমান্তবর্তী বাগেরহাট সদর উপজেলার খালিশপুর সম্মিলনী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিব খান জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যালয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে গত দুই দিনে ১২ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।  অসুস্থদের মধ্যে রয়েছে- ঐশী, নবনীতা, দৃষ্টিপাত, জৈতা বিশ্বাস, শীর্ষা সরকার, আঁখি, তৃষ্ণা, প্রিয়ন্তী, আরাধ্যা গাইন, সঙ্গীতা ও দীঘা রানা। এদের অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

তবে দীঘা রানার অবস্থা খারাপ হওয়ায় সে বর্তমানে চিতলমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। স্কুলের শ্রেণিকক্ষে ফ্যান না থাকার কারণে এসব ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে বলেও ওই শিক্ষক অভিযোগ করেন।

এ ব্যাপারে চিতলমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় জানান, প্রচণ্ড গরমে বেশ কয়েকজন শিক্ষার্থী পানিশূন্যতায় ভুগে হিটস্ট্রোকের লক্ষণ দেখা দেয়।  এতে তারা অচেতন হয়ে পড়ে। গত কয়েক দিনে অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে একটি বিদ্যালয়ের ১২ ছাত্রী রয়েছে। তাদের মধ্যে একজন এখনও ভর্তি রয়েছে। শ্রেণিকক্ষে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকা এবং পানিশূন্যতার কারণেই এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

নজরুল পুরস্কার পাচ্ছেন রশিদুন নবী ও ফাতেমা তুজ জোহরা

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

আইনশৃঙ্খলা অবনতি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জামায়াত সেক্রেটারির

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সরকারবিরোধী কন্টেন্ট ঠেকাতে নতুন প্রযু্ক্তি কিনছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App