×

খুলনা

শরণখোলায় ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত

Icon

মোঃ শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:২৩ পিএম

শরণখোলায় ভূমিসেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত

ছবি : ভোরের কাগজ

সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে  বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বর্ণাঢ্য নানা আয়োজনে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে। 

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় শরণখোলা উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি অফিসের সামনে থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান মঞ্চের সামনে শেষ হয়। 

র‍্যালি শেষে উপজেলা ভূমি অফিসের সামনে মেলা মঞ্চে জনসচেতনতামূলক সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, ৩ নং রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়া মজিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ, শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আফতাব-ই-আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

লিটনের সঙ্গে যে কারণে তর্কে জড়ালেন রিজওয়ান

সিলেট টেস্ট লিটনের সঙ্গে যে কারণে তর্কে জড়ালেন রিজওয়ান

মূল অভিযুক্ত সোহেল রানা গ্রেপ্তার

শিশু রামিসা হত্যা মূল অভিযুক্ত সোহেল রানা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App