×

আন্তর্জাতিক

সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলেন মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৫৮ পিএম

সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়েই চলে গেলেন মোদি

ছবি- সংগৃহীত

নরওয়ের ওসলোতে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র অস্বস্তিতে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে নরওয়ের এক সাংবাদিকের সরাসরি প্রশ্ন এড়াতে মোদির অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এক যৌথ প্রেস ব্রিফিংয়ের সময় নরওয়ের সাংবাদিক হেলে লিং ভারতের সংবাদমাধ্যমের অবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলেন। কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়েই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান মোদি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ওই সাংবাদিক। তিনি লিখেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে নরওয়ে বিশ্বের এক নম্বরে রয়েছে, অথচ ভারতের স্থান ১৫৭। যেসব দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক রাখা হয়, তাদের সরকারকে প্রশ্ন করার অধিকার সংবাদমাধ্যমের অবশ্যই আছে।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদি এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ ও স্বাধীন সংবাদ সম্মেলন করেননি। সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়া তিনি বারবার এড়িয়ে গেছেন। অধিকাংশ ক্ষেত্রে তিনি বাছাই করা সাক্ষাৎকার বা নিয়ন্ত্রিত অনুষ্ঠানে হাজির হয়েছেন। বিরোধীদের দাবি, গণতন্ত্রে জবাবদিহির অন্যতম মাধ্যম হলো সংবাদমাধ্যম, কিন্তু মোদি সরকার সেই জায়গাকেই ক্রমশ দুর্বল করেছে।

এদিকে গতকাল সোমবার গভীর রাতে নরওয়েতে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সিবি জর্জ। সেখানে আবারও ভারতের সংখ্যালঘু অধিকার, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, এই বিষয়গুলোতে কেন ভারতের ওপর ভরসা করা উচিত। জবাবে সিবি জর্জ বলেন, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ভারতের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে। তার দাবি, ভারতের সংবিধান সব নাগরিককে সমান অধিকার দিয়েছে এবং এখানে আইনি সুরক্ষার ব্যবস্থাও রয়েছে।

তবে আন্তর্জাতিক মহলের মতে, ভারতে সংবাদমাধ্যমের ওপর চাপ, বিরোধী কণ্ঠ দমন এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলার সংখ্যা গত কয়েক বছরে বেড়েছে। বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের অবস্থান ১৫৭ নম্বরে নেমে যাওয়া নিয়েও আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এই তালিকায় নরওয়ে এক নম্বরে রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

মুজিবুর রহমান বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

বেরোবির সাবেক ছয় উপাচার্যের পাঁচজনই মামলার আসামি, কারাগারে ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App