×

খুলনা

১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন কোহিনুর

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:৪২ পিএম

১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন কোহিনুর

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সরোয়ার হোসেনের স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

শনিবার (৯ মে ) সকাল সাড়ে ৮টায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রোববার বিকেলে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তা মোড় এলাকায় একটি মোটরচালিত ভ্যান কোহিনুর বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন। এ সময় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আরো উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ (শনিবার) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। নিহত কোহিনুর বেগমের স্বামী ব্যবসায়ী সরোয়ার হোসেন জানান, তাদের বড় মেয়ে সাদিয়া ইসলাম বর্তমানে ইউরোপের মাল্টায় অবস্থান করছেন। মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ইতিমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মেয়ে দেশে পৌঁছানোর পর জানাজার সময় ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নিহতের বাড়ি উপজেলার নলবুনিয়া গ্রামে এবং কর্মস্থল রায়েন্দা বাজারে হওয়ায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। রায়েন্দা বাজারের ব্যবসায়ী মহল ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

লালমনিরহাট চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো সাড়ে ৩০০

একই দিনে বিশ্বে ঈদ পালনের প্রশ্নে যা বললেন মুফতি আবদুল মালেক

একই দিনে বিশ্বে ঈদ পালনের প্রশ্নে যা বললেন মুফতি আবদুল মালেক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App