×

খুলনা

সম্পত্তি লিখে না দেওয়ায় স্বামীকে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম

সম্পত্তি লিখে না দেওয়ায় স্বামীকে হত্যা

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় বিষ প্রয়োগে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।

শুক্রবার (৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পরে স্ত্রী তনুজা খাতুনকে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

নিহত ব্যক্তি, একই গ্রামের মৃত সাবদাল হোসেনের ছেলে মোক্তার হোসেন (৫০)। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয়রা জানান, ‘মোক্তার হোসেনের প্রথম স্ত্রী মারা যান। পরে তনুজা খাতুনেক বিয়ে করেন মোক্তার। তার  প্রথম পক্ষের তিন সন্তানও রয়েছে। এ সময় দ্বিতীয় স্ত্রীর নামে কোনো জমি দেননি তিনি। পরে প্রথম পক্ষের সন্তানদের নামে জমি দিতে চাইলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কলহ তৈরি হয় মোক্তারের।

এ বিষয়ে পরিবারের অন্য সদস্যদের অভিযোগ, শুক্রবার রাতে একই ঘটনার জেরে মোক্তারকে খাবারের সঙ্গে বিষ পান করিয়ে হত্যা করেন দ্বিতীয় স্ত্রী তনুজা। ওই ঘটনায় তনুজাকে মারপিট শেষে পুলিশে দেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রকৃত কারণ উন্মোচনে কাজ করছে পুলিশ। তবে, ওই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা দেননি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App