×

খুলনা

খুলনায় চাঁদাবাজির মামলায় দুই ছাত্রলীগ নেতা আটক

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

খুলনায় চাঁদাবাজির মামলায় দুই ছাত্রলীগ নেতা আটক

ছবি: ভোরের কাগজ

খুলনা ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম খানের ছেলে ছাত্রলীগ নেতা সাদমান খান সুপ্ত ও শোনন মেহেবুবকে আটক করেছে র‌্যাব-৬। দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু হামজা বাঁধনের দায়ের করা চাঁদাবাজি মামলায় শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২১ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৬। দৈনিক ঢাকা রিপোর্টসহ খুলনার একাধিক পত্রিকায় ‘ফুলতলা উপজেলার ১১টি এতিমখানায় সরকারী বরাদ্দকৃত চাউল আত্মসাৎ’ নিয়ে সংবাদ পরিবেশন হয়। ওই সংবাদে আওয়ামী লীগ নেতা আসলাম খানের নাম উঠে আসে চাউল আত্মসাতের ঘটনার সহযোগী হিসেবে। এই নিউজের জের ধরে সাংবাদিক আবু হামজা বাঁধনকে মামলার এজাহারভুক্ত আসামী সাদমান খান সুপ্ত, শোনন মেহেবুবসহ অজ্ঞাত ৪/৫ জনের একদল যুবক পথ গতিরোধ করে গালিগালাজসহ জীবন নাশের হুমকি প্রদান করে। 

পরবর্তীতে তারা আবু হামজা বাঁধনের নিকট ৫ লাখ টাকা চাঁদাদাবি করে। বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়। গত ১৮ সেপ্টেম্বর সাংবাদিক আবু হামজা বাঁধন খান জাহান আলী থানায় বাদী হয়ে একটি চাঁদাবাজি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব-৬ এর গোয়েন্দারা আসামীদের ধরতে অভিযান পরিচালনা করেন। শুক্রবার রাতে এজাহারনামীয় ফুলতলা উপজেলা ছাত্রলীগ নেতা সাদমান খান সুপ্ত ও শোনন মেহেবুবকে র‌্যাব আটক করে। 

আরো পড়ুন: ভারতে পাচারের সময় সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App