×

রাজশাহী

ভারতে পাচারের সময় সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

ভারতে পাচারের সময় সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জ সীমান্তে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ। ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারতে পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজারের সীমান্ত এলাকার বাঁশতলা থেকে এসব ইলিশ মাছ জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। 

আরো পড়ুন: এক জেলের জালেই ধরা পড়লো ১৯ লাখ টাকার ইলিশ

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হতে ভারতে পাচারের সময় ইলিশের এই চালান জব্দ করা হয়। আটক করা ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করে কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App