৭০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)। প্রতিষ্ঠানটির ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ১১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আরো পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী
প্রতিষ্ঠানের নাম : ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়)
পদের নাম : ম্যানেজার
বিভাগ : ফিন্যান্স ও অ্যাকাউন্টস
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা : অ্যাকাউন্টিং/অর্থনীতিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : মোবাইল ইন্ডাস্ট্রিজে দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে ৬ থেকে ৮ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ২৮ থেকে ৪০ বছর
কর্মস্থল : ঢাকা
বেতন : ৭০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব ভাতা ও উপস্থিতি ভাতা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেএখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১১ মার্চ ২০২৬
