×

জাতীয়

‘পুশইন-পুশব্যাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম

‘পুশইন-পুশব্যাকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ’

ছবি : সংগৃহীত

ভারত সরকারের অবৈধ পুশইন-পুশব্যাকের বিরুদ্ধে বাংলাদেশ শক্ত অবস্থান নিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক পর্যায়ের আসন্ন বৈঠকে সীমান্তসংক্রান্ত সব বিষয় উত্থাপন করা হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্ডার-কিলিং বলতে সাধারণত সীমান্ত বা শূন্যরেখায় এক দেশের বাহিনীর হাতে অন্য দেশের নাগরিক নিহত হওয়ার ঘটনাকে বোঝায়। কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করে সেখানে আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট দেশ তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এমন সব ঘটনাকে সীমান্ত হত্যা হিসেবে অভিহিত করা ঠিক হবে না।’

পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান ও সম্ভাব্য পুশব্যাকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের তথ্য সরকারের নজরে এসেছে এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পুশইন বা পুশব্যাকের বিরুদ্ধে বাংলাদেশ অবস্থান নিয়েছে। তবে বৈধ প্রক্রিয়ায় পরিচয় যাচাই শেষে কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর বিষয় হলে তা আইনানুগভাবে বিবেচনা করা হবে। আর এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কোটা সংস্কারের কথা ২০১৪ সালেই তারেক রহমান বলেছিলেন’

‘কোটা সংস্কারের কথা ২০১৪ সালেই তারেক রহমান বলেছিলেন’

বিপুল পরিমাণ পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

বিপুল পরিমাণ পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন বুধবার

রামিসা হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন বুধবার

দুদিন ধরে নো-ম্যানস ল্যান্ডে নারী-শিশুসহ ১২ জন

কঠোর অবস্থানে বিজিবি দুদিন ধরে নো-ম্যানস ল্যান্ডে নারী-শিশুসহ ১২ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App