×

আন্তর্জাতিক

হরমুজে স্থায়ী টোল বসানো নিয়ে ইরান-ওমানের বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:২৪ পিএম

হরমুজে স্থায়ী টোল বসানো নিয়ে ইরান-ওমানের বৈঠক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালি' অবরোধ করেছিল ইরান। সে সময় এই রুট দিয়ে জাহাজ চলাচলের ওপর সাময়িক টোল আরোপের শর্ত দেয় তেহরান। তবে বর্তমানে হরমুজ প্রণালিতে স্থায়ীভাবে টোল আদায়ের পরিকল্পনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম এই গুরুত্বপূর্ণ রুটে ইরানের নিয়ন্ত্রণ আরো আনুষ্ঠানিক ও শক্তিশালী রূপ নেবে।

বুধবার (২০ মে) প্যারিসে এক সাক্ষাৎকারে ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ বলেন, ‘হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইরান ও ওমানকে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, ‘এই নিরাপত্তা ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের ব্যয় হবে।’

তিনি দাবি করে বলেন, যারা এই নৌপথ ব্যবহার করে সুবিধা নেবে, তাদেরও সেই ব্যয়ের অংশ বহন করা উচিত। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হবে।

তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “আমরা চাই এই পথ খোলা ও মুক্ত থাকুক। আমরা কোনো টোল চাই না।”

এদিকে, প্রস্তাবিত টোল ব্যবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ওমান সরকার।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। এর ফলে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। এছাড়া অ্যালুমিনিয়াম, সারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যও এই রুটে পরিবাহিত হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App