×

আন্তর্জাতিক

সৌদি আরবে ড্রোন হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৪১ পিএম

সৌদি আরবে ড্রোন হামলায় প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

ছবি- সংগৃহীত

সৌদি আরবের ওপর চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে রিয়াদের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ। গত রোববার সৌদি আরবে এই ড্রোন হামলা হয়। এর পরদিন সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নিন্দা জানানো হয়।

সৌদি কর্তৃপক্ষ রোববার জানায়, ইরাক থেকে আসা তিনটি চালকবিহীন বিমান বা ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। এর পর থেকে ইরান বারবার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা অন্য উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে। এসব হামলার নিশানা হচ্ছে বেসামরিক ও জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থাপনা।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে আরও ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই সংকটময় সময়ে পাকিস্তান সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। দেশটির নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

এর আগে সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলারও নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়, ‘পারমাণবিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইন, জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নীতিমালার গুরুতর লঙ্ঘন।’

ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় আগুন ধরে গেলেও কেউ হতাহত হননি। এতে তেজস্ক্রিয়তার মাত্রায়ও কোনো প্রভাব পড়েনি।

আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ড্রোনটি বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে আঘাত হানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

ডেঙ্গু নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চালুর সিদ্ধান্ত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App