×

রাজশাহী

চালককে মারধর, নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

চালককে মারধর, নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

নওগাঁয় বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ থেকে বগুড়া, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে নওগাঁ বাসচালক সমিতি। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির চালক যাত্রী নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কারণ ছাড়াই তাকে মারধর করেন। পরে বাসটি কাউন্টারে গেলে সেখানে গিয়েও ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান তারা।

গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষমাণ যাত্রী হাবিবুর রহমান বলেন, “ঈদের জন্য বাড়ি যাব। একটু আগেই ছুটি নিয়েছি। এসে দেখি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমধ্যেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।”

আরেক যাত্রী মুনিরা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “জরুরি কাজে ঢাকা যাব। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।”

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, “একতা বাস কাউন্টারের স্টাফদের কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

অ্যামোনিয়াম নাইট্রেট সংকট মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

‘মাথা উঁচু করে দ্রুত ফিরব’

আনন্দবাজারকে শেখ হাসিনা ‘মাথা উঁচু করে দ্রুত ফিরব’

কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড

কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App