×

রাজশাহী

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

Icon

কাগজ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

দীর্ঘ ১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দরে শুরু হলো পাথর আমদানি

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।

ভারত থেকে পাথর আমদানির অ্যাসেসমেন্ট ভ্যালু টনপ্রতি ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় গত ১ মে থেকে পাথর আমদানি বন্ধ রেখেছিলেন বাংলাদেশের আমদানিকারকরা।

পরে ভারতীয় সহকারী হাইকমিশনারের পদক্ষেপ এবং দুই দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের দফায় দফায় আলোচনার পর পূর্বের নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে আবার পাথর আমদানি শুরু হয়।

এদিকে পাথর আমদানি শুরু হওয়ায় শ্রমিকদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে। পানামা পোর্টের ম্যানেজার মো. মাইনুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় ৯০টি পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

অ্যামোনিয়াম নাইট্রেট সংকট মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

মোবাইল ব্যাংকিংয়ে ‘অ্যাড মানি’তে নতুন নির্দেশনা

‘মাথা উঁচু করে দ্রুত ফিরব’

আনন্দবাজারকে শেখ হাসিনা ‘মাথা উঁচু করে দ্রুত ফিরব’

কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড

কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App