×

ক্যাম্পাস

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:০৮ পিএম

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : ভোরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ও জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ICT Division), ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠান শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী।

প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়। আইসিটি কুইজে ৬ষ্ঠ-৮ম জুনিয়র ও ৯ম-১০ম সিনিয়র ক্যাটাগরি এবং সাইবার সিকিউরিটি কুইজে ৬ষ্ঠ-৮ম জুনিয়র, ৯ম-১০ম মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশ উচ্চমাধ্যমিক ক্যাটাগরি রাখা হয়। এছাড়া প্রোগ্রামিং কনটেস্টে ৬ষ্ঠ-৮ম জুনিয়র, ৯ম-১০ম মাধ্যমিক এবং একাদশ-দ্বাদশ উচ্চমাধ্যমিক ক্যাটাগরি অন্তর্ভুক্ত ছিল।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের তরুণদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিভিত্তিক জ্ঞানচর্চার লক্ষ্যেই এ অলিম্পিয়াড আয়োজন করা হচ্ছে। এতে রংপুর বিভাগের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীরা প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের প্রোগ্রামার কেয়া রাণী বলেন, আইসিটি ডিভিশনের অধীনে সাইবার সিকিউরিটি এজেন্সি কর্তৃক নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ঢাকায় পাঠানো হবে এবং তাদের পাঁচ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে এবং সেখান থেকে প্রথম তিনজন আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিযোগিতার আয়োজক ও বেরোবি সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাধারা আরও বিকশিত হবে।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেন, প্রতিযোগিতায় সবাই বিজয়ী হতে পারে না। তবে আজ না হোক, কাল একদিন সফলতা আসবেই। যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন এবং যারা হয়নি তাদের জন্য বলবো—ব্যর্থতাই সফলতার পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

জৈন্তাপুরে ৪৬৫ পরিবার পেল ফ্যামিলি কার্ড

জুনের শুরুতে দেশে ফিরছেন সুস্থ মির্জা আব্বাস

জুনের শুরুতে দেশে ফিরছেন সুস্থ মির্জা আব্বাস

বিভ্রান্তি ছড়িয়ে প্রতিশ্রুতি পালনে বাধা দেওয়া হচ্ছে

প্রধানমন্ত্রী বিভ্রান্তি ছড়িয়ে প্রতিশ্রুতি পালনে বাধা দেওয়া হচ্ছে

গাড়ির বিষাক্ত গ্যাসেই ওমানে চার ভাইয়ের মৃত্যু

গাড়ির বিষাক্ত গ্যাসেই ওমানে চার ভাইয়ের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App