×

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১৪ পিএম

ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত

ছবি- সংগৃহীত

গাজা সিটিতে ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, তারা গাজায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করেছে। খবর আল জাজিরার।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে এক হামলায় ওই সদস্য নিহত হন। তবে আল-হাদ্দাদের নিহত হওয়ার বিষয়টি এখনো হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মাধ্যমে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে হাসপাতালগুলোতে আরও ১৩টি মরদেহ এসেছে। এছাড়া ৫৭ জন আহত ব্যক্তিকেও আনা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৮৭০-এ পৌঁছেছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৩ জনে। এই সময়ে মোট ৭৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

মির্জা ফখরুল ফারাক্কা চুক্তি নবায়নে ভারতের ভূমিকা বুঝে সুসম্পর্ক

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

প্রবাসীদের জন্য দুঃসংবাদ, ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল করল সৌদি

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে চারশো

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল সাড়ে চারশো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App