মোদির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি- সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লি সফরে রয়েছেন তিনি।
বৈঠকে তেহরান ও নয়াদিল্লির দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন আব্বাস আরাঘচি। এ সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতির নানা দিক মোদির সামনে তুলে ধরেন তিনি।
অন্যদিকে, দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন নরেন্দ্র মোদি। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি জানান, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যেকোনো সহযোগিতার জন্য ভারত প্রস্তুত রয়েছে।
