×

জাতীয়

বাণিজ্যমন্ত্রী

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তির বিকল্প নেই

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৩২ পিএম

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে প্রযুক্তির বিকল্প নেই

ছবি: সংগৃহীত

সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা। আজ শুক্রবার বিকেলে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। তরুণদের উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা কার্যকর ভূমিকা রাখবে। সরকার তরুণদের সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিজ্ঞানের প্রসারে গুরুত্বারোপ করেন।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি কোরবানির চামড়া যথাযথভাবে সংরক্ষণ করে চামড়া শিল্প রক্ষার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

কোরবানি ঈদকে সামনে রেখে মুরাদনগরে ব্যস্ত কামারপল্লী

ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে

মির্জা ফখরুল ফারাক্কা বাঁধ এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App