×

আন্তর্জাতিক

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, তীব্র ক্ষোভ জানালেন ইতালির প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, তীব্র ক্ষোভ জানালেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি- সংগৃহীত

পোপ ষোড়শ লিওকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বক্তব্যের প্রতিবাদে এবার বেজায় চটেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পোপের শান্তির আহ্বানকে ট্রাম্প ‘দুর্বলতা’ হিসেবে অভিহিত করায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে মেলোনি বলেন, পোপের মর্যাদা নিয়ে আপস করার কোনো সুযোগ নেই।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প পোপ ষোড়শ লিওর কড়া সমালোচনা করেন। ট্রাম্প বলেন,‘আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি বলছেন পারমাণবিক অস্ত্র থাকলেও ঠিক আছে। তিনি এমন একজন মানুষ, যিনি চান আমরা এমন দেশের সঙ্গে হেলাফেলা করি যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে ধ্বংস করে দেবে।’ শুধু তাই নয়, পোপকে ব্যক্তিগতভাবে ‘দুর্বল’ এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য ‘অনুপযুক্ত’ হিসেবেও আখ্যা দেন ট্রাম্প।

ট্রাম্পের এমন আক্রমণাত্মক বক্তব্যের পর চুপ থাকেননি ইতালির প্রধানমন্ত্রী। তিনি এক বিবৃতিতে বলেন,‘পবিত্র পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। তিনি শান্তির আহ্বান জানাবেন এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করবেন—এটাই তো স্বাভাবিক এবং সঠিক। তার এই অবস্থানকে আক্রমণ করা অন্যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈশাখী শোভাযাত্রায় মুগ্ধ বিদেশি কূটনীতিকরা

বৈশাখী শোভাযাত্রায় মুগ্ধ বিদেশি কূটনীতিকরা

সব সম্পদ ফেরত পেলেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক

সব সম্পদ ফেরত পেলেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ থেকে বন্ধ হচ্ছে ৪৫ বাজারে খাজনা আদায়

পহেলা বৈশাখ থেকে বন্ধ হচ্ছে ৪৫ বাজারে খাজনা আদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App