×

আন্তর্জাতিক

আলোচনা ফলপ্রসূ দাবি করে পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

আলোচনা ফলপ্রসূ দাবি করে পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে পাচঁ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মোমবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা ৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান দেশের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি সম্পূর্ণ ও সার্বিক সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

তিনি আরো লিখেছেন, ‘এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার সুর ও মেজাজের উপর ভিত্তি করে, যা সপ্তাহজুড়ে চলবে, আমি যুদ্ধ বিভাগকে চলমান সভা ও আলোচনার সাফল্যের সাপেক্ষে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যে-কোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App