×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলতে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প, ইরানের পাল্টা হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:১৮ এএম

হরমুজ প্রণালি খুলতে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প, ইরানের পাল্টা হুঁশিয়ারি

ফাইল ছবি

জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, এমন কিছু ঘটলে আঞ্চলিক জ্বালানি ও পানি সরবরাহ কেন্দ্র লক্ষ্যবস্তু করবে তেহরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধ্বংস করে দেবে’।

তার ভাষায়, ‘ইরান যদি  এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে, কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে—সবচেয়ে বড়টি দিয়ে শুরু করে!’

স্থানীয় সময় শনিবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন।

ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোতেও হামলা করা হবে।

ফার্স নিউজ এজেন্সি জানায়, এর আগে ইরানের সদ্যপ্রয়াত জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী লারিজানি সতর্ক করে বলেছিলেন, ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা হলে ‘আধা ঘণ্টার মধ্যেই পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে’।

এদিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ ও দিমোনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হওয়ার পর সরাসরি আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্বে অবহেলা, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে দায়িত্বে অবহেলা, দুই গেটম্যান বরখাস্ত

ফেসবুকে পোস্ট ঘিরে সংঘর্ষে যুবক নিহত

ফেসবুকে পোস্ট ঘিরে সংঘর্ষে যুবক নিহত

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App