×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম

যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি বন্ধ করল সুইজারল্যান্ড

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিজেদের চিরন্তন নিরপেক্ষতা বজায় রাখতে ওয়াশিংটনে সব ধরনের অস্ত্র রপ্তানি স্থগিত করেছে সুইজারল্যান্ড। 

শুক্রবার (২০ মার্চ) সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে সামরিক সরঞ্জাম ও অস্ত্র রপ্তানির অনুমোদন স্থগিত করার এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে দেশটির সরকার বলেছে, ‌‌‘ইরানের সঙ্গে আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে লিপ্ত দেশগুলোতে যুদ্ধের সরঞ্জাম রপ্তানি এই সংঘাত চলাকালীন অনুমোদিত হবে না।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রে যুদ্ধের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া সম্ভব নয়।’’ তবে এই বিষয়ে বিস্তারিত আরও কোনও তথ্য জানায়নি সুইজারল্যান্ডের সরকার।’

এদিকে, হরমুজ প্রণালির চলমান গতিরোধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার দিকেই বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বিশ্বের বিভিন্ন দেশ বেশি ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক এই তৎপরতার অর্থ এই নয় যে, বাণিজ্যিক জাহাজগুলো এখনই হরমুজ প্রণালির অভিমুখে যাত্রা শুরু করবে।

তবে যুক্তরাজ্য, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশ এরই মধ্যে জানিয়েছে, তারা হরমুজ প্রণালির অবরোধ সরাতে সহায়তার লক্ষ্যে একটি বিশেষ মিশনের প্রস্তুতি গ্রহণ করছে। যদিও এই মিশনটি ঠিক কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

অন্যদিকে, এই সংকটে কিছুটা সতর্ক অবস্থান নিয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস। দেশ দুটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার আগে সেখানে অবশ্যই কার্যকর যুদ্ধবিরতি অথবা অন্তত সাময়িকভাবে সংঘাত নিরসন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারীর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভূমি সহকারীর

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঈদে টানা ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

নছিমন উল্টে চালকের মৃত্যু

নছিমন উল্টে চালকের মৃত্যু

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

‘হিলাল-ই-ইমতিয়াজ’ সম্মানে ভূষিত শহীদ আফ্রিদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App