×

আন্তর্জাতিক

এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবো না: ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবো না: ইরান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে এ অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রফতানি হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেল সরবরাহ বন্ধের চেষ্টা করলে ইরানকে আরও কঠোরভাবে মোকাবিলা করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আইআরজিসির এক মুখপাত্র বলেন, যুদ্ধের সমাপ্তি কীভাবে হবে তা ইরানই নির্ধারণ করবে। তিনি ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে অর্থহীন বলে মন্তব্য করেন। 

একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনার তিক্ত অভিজ্ঞতার কারণে আবারও এক টেবিলে বসার সম্ভাবনা কম।

খবর রয়টার্সের।

সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আগের চেয়ে কুড়ি গুণ বেশি শক্তিশালী হামলা চালানো হবে। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টেও তিনি একই সতর্কবার্তা দেন।

আরো পড়ুন: ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া, তবে...

পেন্টাগন জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করাই তাদের প্রধান লক্ষ্য।

যুদ্ধের প্রভাব ইতোমধ্যে সাধারণ মানুষের ওপর পড়তে শুরু করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস সতর্ক করেছেন যে সাম্প্রতিক হামলায় ইরানের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ফলে খাদ্য, পানি ও বায়ু দূষণের গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে।

আরো পড়ুন: এবার ট্রাম্প বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

এদিকে সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে ট্যাংকার চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। তবে ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথা বলার পর মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১০ শতাংশের বেশি কমেছে। এর আগের দিন তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ আমেরিকান মনে করেন আগামী মাসগুলোতে তেলের দাম আরও বাড়বে। মাত্র ২৯ শতাংশ আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করছেন।

আরো পড়ুন: যুদ্ধ চলতে থাকলে পুরো বিশ্বে বিপর্যয় নেমে আসবে

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App