×

আন্তর্জাতিক

ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া, তবে...

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম

ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া, তবে...

ছবি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার লক্ষ্যে সম্প্রতি দেশটি থেকে তেল ও গ্যাস কেনা প্রায় বন্ধ করে দেয় ইউরোপীয়রা। কিন্তু ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কারণে জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে শর্তসাপেক্ষে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (৯ মার্চ) এক বক্তব্যে পুতিন বলেন, ‘যদি ইউরোপীয় কোম্পানি ও ক্রেতারা হঠাৎ করে নিজেদের অবস্থান বদলে আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতা করতে চায়— তাহলে অবশ্যই এগিয়ে আসুক। আমরা কখনোই তা প্রত্যাখ্যান করিনি।’

আরো পড়ুন: ইরানের নতুন নেতাকে অভিনন্দন, তেহরানের প্রতি ‘অবিচল সমর্থন’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ইউরোপ যদি দীর্ঘমেয়াদি ও রাজনৈতিক চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দেয়, তাহলে রাশিয়া আবারও ইউরোপীয় ক্রেতাদের কাছে তেল ও গ্যাস সরবরাহ করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে তাদের কাছ থেকে এমন কিছু স্পষ্ট বার্তা প্রয়োজন যে তারা সত্যিই আমাদের সঙ্গে কাজ করতে চায় এবং এই সহযোগিতার স্থায়িত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।’

এদিকে পরিস্থিতি সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ তেলের ওপর আরোপ করা কিছু ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহার করবেন তিনি।

এএফপির প্রতিবেদন মতে, পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর সোমবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘তেলের দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে আমরা কিছু নিষেধাজ্ঞা বাতিল করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App