×

রাজশাহী

রায়গঞ্জে ভ্যানচালক হত্যা, ঢাকায় র‌্যাবের অভিযানে একজন গ্রেপ্তার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:০৮ পিএম

রায়গঞ্জে ভ্যানচালক হত্যা, ঢাকায় র‌্যাবের অভিযানে একজন গ্রেপ্তার

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাড় থেকে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় এক সন্দেহভাজন আসামিকে ঢাকায় যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ ও র‍্যাব-৪ এর সদস্যরা।

আজ শনিবার (২ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ঘটনার পর থেকে র‍্যাব-১২ এবং র‍্যাব-৪ যৌথ তদন্ত শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন আসামির অবস্থান শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার দারুস সালাম থানার বড়বাজার এলাকায় র‍্যাবের যৌথ অভিযানে ক্লুলেস মামলার আসামি মো. রাসেল (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জেলার রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মো. হাসেমের ছেলে মো. রাসেল (২০)।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. বাবুল আকন্দ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি হাসপাতালে ভর্তি

জনপ্রিয় সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি হাসপাতালে ভর্তি

তারেক রহমানে কাজ দেখে জামায়াত হতাশ

ডিএসসিসি প্রশাসক সালাম তারেক রহমানে কাজ দেখে জামায়াত হতাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App