×

ময়মনসিংহ

বৃষ্টির সময় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

Icon

তিলক রায় টুলু, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০২:১৩ পিএম

বৃষ্টির সময় বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের উপজেলা সদরের বড় ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বৃষ্টি হচ্ছিল।

নিহতরা হলেন পূর্বধলা উপজেলার দক্ষিণ কাল-ডোহর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আইনুল হক (৫০) ও উপজেলার সাধুপাড়া গ্রামের মৃত এলকাছ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনার দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে দুর্গাপুরগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আইনুল হক (৫০) নিহত হন। এ সময় সিএনজির আরও তিনজন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দিন (৪৮) মারা যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

সেতুর অভাবে চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ, মানববন্ধনে ক্ষোভ

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

ভারী বৃষ্টিতে বিকল্প সড়কে ধস, কসবা-আখাউড়া সড়কে যান চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App