×

আন্তর্জাতিক

এবার ট্রাম্প বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম

এবার ট্রাম্প বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকলেও তা মোকাবেলায় নিজের কাছে ‘একটি পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ‘‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’। তাঁর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জনগণ খুব খুশি হবে বলেও মনে করেন তিনি।

সোমবার (৯ মার্চ) ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল চলমান যুদ্ধের দশম দিনে টেলিফোনে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প জানান, ইরানের সঙ্গে উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও তা মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে বলে আশ্বাস দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে। (আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং)। 

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমেরিকানরা এতে খুব খুশি হবে এবং তেলের দাম কমে যাবে।’

ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কার চলাচলে বাধা দিলে ইরানের ওপর যুক্তরাষ্ট্র কুড়ি গুণ বেশি শক্তিতে আঘাত হানবে। 

একই সঙ্গে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর মৃত্যু, আগুন এবং ক্রোধ নেমে আসবে।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা বা যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে পারে এবং তিনি তা নির্ধারিত সময়ের অনেক আগেই ঘোষণা করেছেন। তবে হরমুজ প্রণালী অবরোধ বা সেখানে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সহজেই ধ্বংসযোগ্য বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে, যার ফলে ইরানের জন্য পুনরায় একটি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এমন পরিস্থিতি যেন তৈরি না হয়।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ রোববার

শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

কৃষিমন্ত্রী শতভাগ সেচ পাম্প সোলারের আওতায় আনা হবে

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ জন আটক

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ করেই রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App