×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম

মালয়েশিয়ায় এফবিআইয়ের হাতে বাংলাদেশি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছর ধরে পলাতক থাকা বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক শিশু যৌনপাচার চক্র পরিচালনার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাঁকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এক্স হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন।

এফবিআই জানিয়েছে, ২০২২ সাল থেকে জোবাইদুল আমিন শিশুদের যৌন শোষণের একটি আন্তর্জাতিক চক্র পরিচালনার অভিযোগে পরিপূর্ণ নজরে ছিলেন। এফবিআই ও মালয়েশিয়া সরকারের সমন্বয়ে তাঁকে কুয়ালালামপুর থেকে আটক করা হয় এবং গতকাল রাতেই আলাস্কায় আনা হয়েছে। আজই তাঁকে স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানিয়েছে, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কার একটি গ্র্যান্ড জুরি আমিনের বিরুদ্ধে ১৩টি ধারায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ অনুযায়ী, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন এবং তাদের যৌন স্পষ্ট ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন।

আরো পড়ুন : মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েম বরখাস্ত

এই অপরাধ শুধুমাত্র আলাস্কায় সীমাবদ্ধ ছিল না, যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য এবং বিদেশেও তাঁর নেটওয়ার্ক বিস্তৃত ছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণ, শিশু শোষণমূলক চক্র পরিচালনা, সাইবারস্টকিং, পরিচয় জালিয়াতি ও ওয়্যার জালিয়াতিসহ একাধিক ফেডারেল অভিযোগে জড়িত ছিলেন তিনি।

এর আগে তিনি মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। ২০২২ সালে মালয়েশিয়াতেও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত হন। পরে দুই দেশের আইনশৃঙ্খলা সংস্থার সমন্বয়ে তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি এস. লেইন টাকার বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিশুদের যৌনভাবে শোষণ করা ভয়ংকর অপরাধ, যা শিশুদের জীবন ও পরিবারকে চিরস্থায়ীভাবে প্রভাবিত করে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিচার নিশ্চিত করা সম্ভব।

এফবিআই অ্যাঙ্করেজ ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট অ্যান্টনি জাং জানান, এই চক্রের মাধ্যমে শত শত শিশু লক্ষ্যবস্তু করা হতো। ছবি না পাঠালে হুমকি দেওয়া হতো। আমাদের কাজ শিশু সুরক্ষায় সীমান্তের বাইরে বিস্তৃত।

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে জোবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মামলাটি এফবিআইয়ের শিশু শোষণ ও মানব পাচারবিরোধী টাস্কফোর্সের একটি বড় তদন্তের অংশ, যেখানে স্থানীয়, রাজ্য ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App