×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সব স্থাপনাই ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সব স্থাপনাই ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত সবগুলো স্থাপনাকে ইরানের জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও জায়নিস্টদের যে সব স্থান থেকে অভিযান পরিচালিত হয়েছে এবং ইরানের প্রতিরক্ষা কার্যক্রমের বিরুদ্ধে যেসব স্থানে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেসব স্থানকে ইরানের সশস্ত্র বাহিনী বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে।’

তিনি আরও জানান, ইরানের প্রতিরক্ষার বিরুদ্ধে ব্যবহৃত যেকোনো স্থাপনার বিষয়ে সশস্ত্র বাহিনী নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

এদিকে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মেয়েদের স্কুলে ইসরায়েলের প্রাণঘাতী হামলার জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আরাঘচি।

আর এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আরাঘচি টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে তার্কি বার্তা সংস্থা আনাদোলু। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোন আলাপের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইরানের ওপর হামলা আন্তর্জাতিক আইনের নীতিমালা লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে রাশিয়া প্রস্তুত রয়েছে, প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও উদ্যোগ নেওয়া হবে। ইরানের ওপর হামলা অবিলম্বে বন্ধ করে কূটনৈতিক সমাধানে ফেরার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।

বার্তা সংস্থা আনাদোলু জানায়- ল্যাভরভের বিবৃতিতে বলা হয়েছে যে, আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ প্রতিহত করতে ইরানের নেওয়া পদক্ষেপ সম্পর্কে রাশিয়াকে অবহিত করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ‘লায়নস রোর’ নামক অভিযানে ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে এবং নিজেদের দেশে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে পর্যটক নিখোঁজ

বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে পর্যটক নিখোঁজ

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কৃষক উদ্ধার

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

লেবাননে স্থল অভিযান চালালো ইসরায়েল

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App