×

আন্তর্জাতিক

ইসরায়েলকে আরো ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম

ইসরায়েলকে আরো ২০ বিলিয়ন ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কাছে আরো ২০ বিলিয়ন মার্কিন ডলার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। শক্তিশালী ও সদাপ্রস্তুত আত্মরক্ষার সক্ষমতা বিকাশ ও বজায় রাখতে ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক। খবর আলজাজিরার।

ইরান ও লেবাননভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ যখন হামাস ও হিজবুল্লাহর সিনিয়র নেতাদের হত্যার দায়ে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে রেখেছে এমন সময় যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ঘোষণা এলো।

আরো পড়ুন: লন্ডনে ১১ বছরের শিশুকে ছুরিকাঘাত

গত ৩১ জুলাই ইরানের তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন। এই হামলায় প্রাণ হারান তার একজন দেহরক্ষীও । হামলাটির জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করেছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। তবে এখনও এই হামলার পেছনে জড়িত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার কিংবা অস্বীকার করেনি তেল আবিব।

একই দিন লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ও স্ট্র্যাটেজিক ইউনিটের প্রধান ফুয়াদ শুকুরও নিহত হয়। এসব ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পশ্চিমারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App