×

আন্তর্জাতিক

লন্ডনে ১১ বছরের শিশুকে ছুরিকাঘাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১১:৪৩ এএম

লন্ডনে ১১ বছরের শিশুকে ছুরিকাঘাত

ছবি: সংগৃহীত

লন্ডনের লাইচেস্টার স্কয়ারে ছুরিকাঘাতে ১১ বছরের এক মেয়ে শিশু গুরুতর আহত হয়েছে। হামলার ঘটনায় স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে।

হামলায় শিশুটির মা-ও সামান্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শিশুটির আঘাতও গুরুত্বর নয়। খবর ডয়চেভেলের

পুলিশ মনে করছে,‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ছুরিকাঘাতের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই।’

লন্ডনের এই এলাকাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ছুরিকাঘাতের পরপরই সেখান থেকে ৩২ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

আরো পড়ুন: শেখ হাসিনাকে উৎখাতের পেছনে মার্কিন ভূমিকাকে হাস্যকর বলেছে যুক্তরাষ্ট্র

এক বিবৃতিতে পুলিশ জানায়, এখন একটি জরুরি তদন্ত চলছে এবং গোয়েন্দারা ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে কাজ করছেন। ঘটনার আলামত দেখে আমাদের কাছে মনে হচ্ছে না, সন্দেহভাজন ও ভুক্তভোগীরা একে অপরের পরিচিত ছিল।

আগস্টের শুরুতে উত্তর ইংল্যান্ডে এক হামলায় তিন নারী নিহত হন। সন্দেহভাজন হত্যাকারীকে ইসলামপন্থি অভিবাসী হিসাবে ভুলভাবে চিহ্নিত করে অনলাইনে গুজব ছড়ানো হয়। সেই ঘটনার পরপর সৃষ্ট দাঙ্গার কারণে ইতিমধ্যে যুক্তরাজ্যের পুলিশ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App