×

ভারত

বিধানসভা নির্বাচন

ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:০৩ পিএম

ফল ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও ফল প্রকাশের পর সহিংসতার আশঙ্কা করছে। তবে এই পরিস্থিতি প্রতিরোধে উদ্যোগ নিতে চান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গেছে, ২০২১ সালের মতো সহিংসতা এড়াতে আগামী ৪ মে ফল ঘোষণার পর তিনি পশ্চিমবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। এরই মধ্যে নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী দুই মাস রাজ্যে মোতায়েন রাখার ঘোষণা দিয়েছেন তিনি। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এ তথ্য জানিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ইতোমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গ সফর করেছেন। এছাড়া বিজেপির পশ্চিমবঙ্গ নির্বাচনের দায়িত্বে থাকা ভূপেন্দ্র যাদব ২ মে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।

শান্তি বজায় রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে। দলের পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক সুনীল বনশল আগামী কয়েক দিনের মধ্যে নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কর্মীদের জানানো হবে, বিজয়োৎসবের নামে কোনো ধরনের সহিংসতায় জড়ানো যাবে না।

আরো পড়ুন : ১১ দেশ নিয়ে ভারতের বড় সামরিক মহড়ার ঘোষণা

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, ২০২১ সালের মতো পরিস্থিতি তারা আর দেখতে চান না। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে সরকার গঠন পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে রাজ্যপাল আর এন রবি–এর কাছেও কঠোর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হবে।

৪ মে ফল ঘোষণাকে সামনে রেখে দুই প্রধান রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। অমিত শাহ সতর্ক করে বলেছেন, তৃণমূলের ‘দুষ্কৃতকারীদের’ কঠোরভাবে দমন করা হবে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছু এলাকায় ‘রবীন্দ্রসংগীতের’ বদলে ‘ডিজে’ বাজবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২ মে নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন শ্রমিকরাই

মির্জা ফখরুল সবসময় পরিবর্তনের জন্য প্রাণ দিয়েছেন শ্রমিকরাই

ডি মাজেন্ড গির্জায় ডাকাতি, গ্রেপ্তার ৩

ডি মাজেন্ড গির্জায় ডাকাতি, গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App