×

ভারত

১১ দেশ নিয়ে ভারতের বড় সামরিক মহড়ার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:২২ পিএম

১১ দেশ নিয়ে ভারতের বড় সামরিক মহড়ার ঘোষণা

ছবি : সংগৃহীত

প্রতিবেশী ১১টি দেশকে সঙ্গে নিয়ে একটি বৃহৎ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে ভারত। চলতি মাসে প্রায় দুই সপ্তাহব্যাপী এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের সেনাবাহিনী প্রথমবারের মতো মেঘালয়ের উমরোই এলাকায় অবস্থিত ফরেন ট্রেনিং নোডে বহুজাতিক সামরিক মহড়া ‘প্রগতি’ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৮ থেকে ৩১ মে পর্যন্ত চলবে এই মহড়া। এতে অংশ নেবে ১১টি বন্ধুত্বপূর্ণ দেশের সামরিক প্রতিনিধিরা।

মহড়ার মূল উদ্দেশ্য হিসেবে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আস্থা তৈরি করাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, এই উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও জানিয়েছে, এই মহড়া আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বকে আরো সামনে আনবে।

আরো পড়ুন : বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ, যা বলছে নির্বাচন কমিশন

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, মহড়ায় লাওস, মিয়ানমার, সিশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভুটান অংশ নেবে। এতে বিশেষভাবে বিদ্রোহ দমন ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া যৌথ সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতির উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। ভারত ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো, সক্ষমতা উন্নয়ন এবং যৌথ অভিযান পরিচালনার দক্ষতা বৃদ্ধিও এই উদ্যোগের লক্ষ্য।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই মহড়ার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী দ্বিপক্ষীয় প্রশিক্ষণের সীমা ছাড়িয়ে বহুপক্ষীয় বা কনসোর্টিয়ামভিত্তিক সহযোগিতার দিকে অগ্রসর হচ্ছে। মহড়ার অংশ হিসেবে দুই দিনের একটি শিল্প প্রদর্শনীরও আয়োজন থাকবে, যেখানে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা হবে এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে শিল্প খাতে অংশীদারিত্ব বাড়ানোর সুযোগ তৈরি করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

শ্রমিকদের নিরলস পরিশ্রমেই গড়ে উঠে শক্তিশালী  অর্থনীতি

প্রধানমন্ত্রী শ্রমিকদের নিরলস পরিশ্রমেই গড়ে উঠে শক্তিশালী অর্থনীতি

পৌর সড়কে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

ড্রেনেজ সমস্যা পৌর সড়কে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

চার মাসে ভারত থেকে আসল ৫৭ হাজার টন ডিজেল

চার মাসে ভারত থেকে আসল ৫৭ হাজার টন ডিজেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App