×

আন্তর্জাতিক

আলোচনার আগে পূর্ণ নিশ্চয়তা চায় তেহরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:৫৪ পিএম

আলোচনার আগে পূর্ণ নিশ্চয়তা চায় তেহরান

ছবি; সংগৃহীত

ইরানের সঙ্গে গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় বসতে সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে এ সময় হরমুজ প্রণালী নিয়ে কোনো আলোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা দাবি করছে ইরান।

রোববার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

তেহরান জানিয়েছে, গত এক বছরেরও কম সময়ের মধ্যে দু’বার হামলার শিকার হওয়ায় ইরান বর্তমানে যুদ্ধের স্থায়ী অবসানের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

তেহরান আঞ্চলিক রাষ্ট্রসমূহ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিশ্চয়তাসহ এমন একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে চায়, যা ভবিষ্যতে এ ধরনের সংঘাতের পুনরাবৃত্তি রোধ করবে। এই নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই কেবল তারা হরমুজ প্রণালীর বর্তমান বাস্তবতায় সৃষ্ট অন্যান্য জটিল বিষয়গুলো নিয়ে আলোচনায় আগ্রহী

ইরানের সশস্ত্র বাহিনী তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে এবং কৌশলগত এই জলপথটি নিরাপদে অতিক্রম করার জন্য একটি নতুন সংস্থা ও নতুন পদ্ধতি তৈরি করছে। একই সঙ্গে ইরান বলছে যে, প্রণালীটি নিয়ন্ত্রণ করার পূর্ণ সার্বভৌমত্ব ও পূর্ণ অধিকার আমাদের রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App