×

শিশুস্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু ৫০০ ছাড়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:০২ পিএম

হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যু ৫০০ ছাড়াল

ছবি : সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৫১২ শিশু। গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আরো ১৩ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল।

শনিবার (২৩ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরো ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্যও উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম শনাক্ত হয়ে মারা যাওয়া শিশুটি বরিশালের। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন : ঈদে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল করলো সরকার

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে মোট ৪২৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরো ৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

চট্টগ্রাম শহরে যুবলীগ-ছাত্রলীগের একাধিক বিক্ষোভ-মিছিল

মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল-সমাবেশ মিছিলকারীদের সংখ্যা দেখে সটকে পড়ে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App