×

খুলনা

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

যশোরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

যশোরে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে এক ত্রিমুখী সংঘর্ষে  চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘুনি পূর্বপাড়া এলাকার মৃত হাসান আলী মোল্লার ছেলে ও ইজিবাইকচালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), চাউলিয়া এলাকার আনোর আলী (৭০) ও সুমন সাহার ছেলে সৌবিক সাহা (৪)।

এ ঘটনায় মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া তেলপাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা শিশু সৌবিক সাহা দুপুর ১টা ৪৫ মিনিটে মারা যায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাসেল বাহিনীর মাদক পাচার নিয়ন্ত্রণ করছে যুবদল নেতা!

শেরপুর সীমান্ত রাসেল বাহিনীর মাদক পাচার নিয়ন্ত্রণ করছে যুবদল নেতা!

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো

প্রধানমন্ত্রী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো

অস্ত্রের মুখে ব্যবসায়ীর গরু লুট, আতঙ্কে খামারিরা

ফেনী অস্ত্রের মুখে ব্যবসায়ীর গরু লুট, আতঙ্কে খামারিরা

সিটি ছাড়ার কারণ জানালেন পেপ

সিটি ছাড়ার কারণ জানালেন পেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App