×

সরকার

স্বাস্থ্যমন্ত্রী

জুনেই মিলবে হেলথ কার্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ পিএম

জুনেই মিলবে হেলথ কার্ড

ছবি: সংগৃহীত

নতুন বছরে আমরা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজ কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ।

তিনি বলেন, জনগণের কল্যাণে কৃষি ঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হাম প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি করপোরেশনগুলোতে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ২০ তারিখ থেকে সারাদেশে হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের গতিরোধ করতে আমরা সক্ষম হয়েছি ও মৃত্যু হার ও কমে গেছে। আশা করছি দুই সপ্তাহের ভেতরে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসন, বিএনপি নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে স্বাস্থ্যমন্ত্রী দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App