×

অপরাধ

বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

বিদেশি অস্ত্রসহ একজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বিদেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ মো. আফজাল হোসেন (৪৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান ডিবির ঢাকা জেলার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে সোমবার রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার মধ্য গাজিরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আফজাল হোসেন আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আফজাল হোসেনের পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জাম হিসেবে ধারালো ছোরা ও কুড়াল সদৃশ অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফজাল হোসেন স্বীকার করেছেন তিনি পলাতক সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App