×

খুলনা

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেপ্তার

ছবি: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে আটক চোরাকারবারি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দুইটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম আরশাদ আলী (৫৪)। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার কামারবাইশা এলাকায় অভিযান চালায় চান্দুড়িয়া বিওপির সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালিয়ে দুইটি স্বর্ণের বারসহ আরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরশাদ আলী কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী সরদারের ছেলে। উদ্ধার হওয়া স্বর্ণের বার দুটির মোট ওজন ১৬৪ গ্রাম ৪৯০ মিলিগ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৯৭ হাজার ৩৮৬ টাকা।

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজের জিম্মায় রাখার দায়ে আরশাদ আলীকে মোটরসাইকেলসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের বার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

বিয়েবাড়ির খাবারে রোস্ট না পাওয়ায় সংঘর্ষে তিনজন আহত

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫৪৮২ টাকা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

ছয় বাংলাদেশি বীর মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App