বিপিএটিসি’র বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), ঢাকায় অনুষ্ঠানরত ৭৯ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৫ দিন ব্যাপী (১২-১৬ এপ্রিল ২০২৬) ‘দারিদ্র্য হ্রাসকরণ ও পল্লী উন্নয়ন সংযুক্তির’ উদ্বোধনী অনুষ্ঠান গত ১২ এপ্রিল ২০২৬ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার সম্মানিত মহাপরিচালক ড. মো: আব্দুল মজিদ প্রামানিক। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর সম্মানিত পরিচালক (প্রশিক্ষণ) জনাব মো: দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: জহুরুল ইসলাম, সম্মানিত এমডিএস, বিপিএটিসি, ঢাকা।
উপস্থিত ছিলেন একাডেমীর সম্মানিত পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) ড. শেখ মেহদী মোহাম্মদ। আরো উপস্থিত ছিলেন বিপিএটির সহকারী পরিচালক জনাব মো: নাজিম উদ্দীন।
কোর্স সমন্বয়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন ড. নূর মোহাম্মদ, উপপরিচালক এবং জনাব মো: আব্দুল্লাহ আলআমিন, সহকারী পরিচালক। উক্ত সংযুক্তি কার্যক্রমে বিভিন্ন ক্যাডারের ৭২ জন প্রশিক্ষনার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
