×

সরকার

প্রতিমন্ত্রী

তেলের সংকট নিয়ন্ত্রণে, ঈদে সরবরাহ স্বাভাবিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

তেলের সংকট নিয়ন্ত্রণে, ঈদে সরবরাহ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, প্রয়োজন হলে পাম্পকেন্দ্রিক নিরাপত্তা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, “তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে চেষ্টা ছিল, সরকার তা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল, সেখান থেকে আমরা বের হয়ে এসেছি। পাম্পকেন্দ্রিক নিরাপত্তা ঈদের আগে দেওয়া হয়েছিল এবং প্রয়োজন হলে এখনো দেওয়া হবে।”

সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমকে এসব কথা জানান হাবিবুর রশিদ হাবিব।

এদিকে, বাংলাদেশ পেট্রল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা আছে, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে কোনো পাম্প বন্ধ হওয়ার সুযোগ নেই।

প্রতিমন্ত্রী আরো বলেন, তেলের সংকট ঈদের আগে অনুভূত হলেও সরকার কার্যকর উদ্যোগ নেওয়ায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। দেশের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, স্টেশনের স্টাফদের মারধর এবং ফিলিং স্টেশন ভাঙচুর রোধে পেট্রল পাম্প মালিকদের কাছে অ্যাসোসিয়েশন থেকে চিঠি দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

কিশোরগঞ্জে আ.লীগ–বিএনপির সংঘর্ষে আহত অন্তত ৩০

কিশোরগঞ্জে আ.লীগ–বিএনপির সংঘর্ষে আহত অন্তত ৩০

”প্রতি লিটার পেট্রোল ২শ’র ওপরে”

”প্রতি লিটার পেট্রোল ২শ’র ওপরে”

ঈদের ছুটির শেষ দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

ঈদের ছুটির শেষ দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App