×

ফুটবল

মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:১২ পিএম

মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

ছবি: এআই নির্মিত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, পর্দা নামবে ১৯ জুলাই। ৪৮ দলের এই আসরে ম্যাচ হবে মোট ১০৪টি। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর, বিশ্বকাপের সব ম্যাচই তারা দেখতে পারে মোবাইল ফোনে। আর তাদের জন্য এই দেখার সুযোগ এনে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’।

দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংক ২০২৬ বিশ্বকাপের ওটিটি স্ট্রিমিং স্বত্ব পেয়েছে। এর ফলে টফির মাধ্যমে বাংলাদেশের দর্শকেরা স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে ম্যাচ দেখতে পারবেন।

মোবাইলে খেলা দেখতে প্রথমে টফি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামাতে পারবেন। এরপর মোবাইল নম্বর দিয়ে লগইন করে বিশ্বকাপসংক্রান্ত প্যাকেজ বা সাবস্ক্রিপশন চালু করতে হবে। টফি অ্যাপের পাশাপাশি মাই বিএল সুপার থেকেও সাবস্ক্রিপশন প্যাকেজ পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষ।

যারা বড় পর্দায় দেখতে চান, তারা স্মার্ট টিভি বা ল্যাপটপেও টফি ব্যবহার করতে পারবেন। তবে মোবাইলে খেলা দেখার ক্ষেত্রে সবচেয়ে জরুরি হবে স্থিতিশীল ইন্টারনেট সংযোগ। বিশেষ করে বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচ বাংলাদেশ সময় গভীর রাত বা ভোরে পড়তে পারে বলে আগে থেকেই ডাটা প্যাক, ওয়াই-ফাই সংযোগ ও অ্যাপ আপডেট করে রাখা ভালো।

এদিকে টিভি সম্প্রচার নিয়েও অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, বিটিভি, টি-স্পোর্টস ও স্টার নিউজের একটি কনসোর্টিয়াম বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নেওয়ার পথে।

২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল টফিতে দেড় কোটির বেশি দর্শক দেখেছিলেন বলে জানিয়েছে টফি কর্তৃপক্ষ। এবার ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে ১০৪ হওয়ায় মোবাইল স্ট্রিমিংয়ের চাহিদা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।


টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

শঠিবাড়ির ওভারপাস ‘মৃত্যুফাঁদ’, ফ্লাইওভার দাবিতে সরব এমপি গোলাম রব্বানি

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, হাসপাতালে ভর্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App