×

ফুটবল

বিশ্বকাপ দল থেকে কার্যত ছিটকে যাচ্ছেন নেইমার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

বিশ্বকাপ দল থেকে কার্যত ছিটকে যাচ্ছেন নেইমার

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে নেইমার জুনিয়রের জায়গা পাওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সিএনএন ব্রাজিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনা এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অভ্যন্তরীণ অসন্তোষের কারণে তিনি কার্যত দল থেকে ছিটকে যাওয়ার পথে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমারের পারফরম্যান্স ও ফিটনেস সরাসরি দেখতে সান্তোস-মিরাসোল ম্যাচে উপস্থিত ছিলেন আনচেলত্তি। তবে নেইমার সেই ম্যাচে খেলেননি, এমনকি কোচের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেননি। বিষয়টি বোর্ডের কাছে নেতিবাচকভাবে দেখা হয়েছে।ক

দীর্ঘদিনের চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বর্তমান ফিটনেস নিয়েও সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচিং স্টাফ। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক ফুটবলের প্রয়োজনীয় গতি ও স্ট্যামিনার ঘাটতি রয়েছে তার খেলায়।

সম্প্রতি আনচেলত্তির প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়ার পর সামাজিক মাধ্যমে নেইমারের কিছু মন্তব্যও ভালোভাবে নেয়নি সিবিএফ। কর্মকর্তাদের ধারণা, তিনি নিজের জনপ্রিয়তা কাজে লাগিয়ে কোচিং স্টাফের ওপর চাপ তৈরির চেষ্টা করছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থী।

ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ মনে করছে, নেইমারকে নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি। বিশ্বকাপের দল ঘোষণার আগে হাতে থাকা অল্প কয়েকটি ম্যাচে পরিস্থিতি বদলানো তার জন্য কঠিন বলেই মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

শত্রুতার জেরে ইউপি সদস্যের পরিবারের ওপর হামলা, আহত ৫

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

বিএনপি নেতা শাহে আলমের পদত্যাগ

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

তেলের ঘাটতি নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান মন্ত্রীর

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সিংগাইরে ঈদ আনন্দ জনসমুদ্র পরিণত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App