×

আমদানি-রপ্তানি

ইইউ–যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

ইইউ–যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

সময়ের সঙ্গে সঙ্গে দেশের ডেনিম শিল্প আরো শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। ছবি : সংগৃহীত

জিনস রপ্তানি শুরু হওয়ার প্রায় চার দশক পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে শীর্ষ অবস্থান অর্জন করেছে বাংলাদেশ। কয়েক বছর আগেই এই অর্জন নিশ্চিত করলেও সময়ের সঙ্গে সঙ্গে দেশের ডেনিম শিল্প আরো শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

সর্বশেষ তথ্যে দেখা যায়, গত বছরে এই দুই প্রধান বাজারে বাংলাদেশ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে। রপ্তানির এই অংক আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এবং ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডেনিম রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ কোটি ডলারে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। এই বাজারে প্রায় ২৬ শতাংশ শেয়ার নিয়ে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়েছে ১৬৪ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ শতাংশ। ইইউ বাজারেও বাংলাদেশ শীর্ষ রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে।

বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে মেক্সিকো, ভিয়েতনাম, পাকিস্তান, তুরস্ক ও কম্বোডিয়ার মতো দেশগুলো এগিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বাজারে মেক্সিকো ৬৪ কোটি ডলারের ডেনিম রপ্তানি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভিয়েতনাম ও পাকিস্তান উভয়ই প্রায় ৫০ কোটি ডলারের রপ্তানি করেছে। অন্যদিকে ইইউ বাজারে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান, যার রপ্তানি দাঁড়িয়েছে ১০৩ কোটি ডলারে। তুরস্ক, তিউনিসিয়া ও চীনও এই বাজারে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, গত দেড় দশকে দেশে ডেনিম শিল্পে ব্যাপক বিনিয়োগ হয়েছে। আগে যেখানে ডেনিম কাপড় উৎপাদনকারী মিল ছিল মাত্র ১০–১২টি, বর্তমানে তা বেড়ে প্রায় ৫০টির কাছাকাছি পৌঁছেছে। এখন দেশীয় মিলগুলো মোট চাহিদার প্রায় ৬০ শতাংশ ডেনিম কাপড় সরবরাহ করছে, যা আগে আমদানিনির্ভর ছিল।

আরো পড়ুন : আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করে সরকারের বিবৃতি

তারা জানান, তুলনামূলক কম উৎপাদন ব্যয়ও বাংলাদেশের বড় সুবিধা। গ্যাস ও পানির মতো কাঁচামাল তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়ায় প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে দেশটি। পাশাপাশি বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে চীন থেকে অনেক ক্রয়াদেশ বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে, যা রপ্তানি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

ঢাকায় নিয়মিত আন্তর্জাতিক ডেনিম প্রদর্শনী আয়োজনের ফলে বিদেশি ক্রেতাদের সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের যোগাযোগও বেড়েছে। এতে দেশের ডেনিম শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিতি পেয়েছে। উদ্যোক্তারা জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ও ওয়াশিং সুবিধা বাড়ায় পণ্যের মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু হাসপাতাল পরিদর্শনে জামায়াত আমির

শিশু হাসপাতাল পরিদর্শনে জামায়াত আমির

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত, কাটালেন উৎসবমুখর সময়

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত, কাটালেন উৎসবমুখর সময়

অবৈধভাবে জ্বালানি তেল পাচারে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

অবৈধভাবে জ্বালানি তেল পাচারে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

‘সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার’

‘সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App