×

আমদানি-রপ্তানি

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পিএম

নববর্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত রয়েছে স্বাভাবিক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় এ কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট চালু আছে এবং যাত্রী পারাপারে কোনো বাধা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি

অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

টাকা, স্বর্ণালঙ্কার লুট অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা, থানায় মামলা

শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

শান্তি প্রতিষ্ঠায় শি জিনপিংয়ের চার দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App