×

বিনোদন

জন্মদিনে খোলা চিঠিতে যা লিখলেন পূজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৩:৪৯ পিএম

জন্মদিনে খোলা চিঠিতে যা লিখলেন পূজা

ঝর্ণা রায় ও পূজা চেরি

২০ আগস্ট চিত্রনায়িকা পূজা চেরীর জন্মদিন। ২০০০ সালের এই দিনে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন তিনি। শুভ দিনটিতে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হয়েও মন ভালো নেই পূজার। কেননা এবারই প্রথম মাকে ছাড়া জন্মদিন পলন করতে হচ্ছে তার।

বিষয়টি যন্ত্রণা দিচ্ছে পূজাকে। প্রয়াত মায়ের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন পূজা। মঙ্গলবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘মা, এই প্রথম তোমাকে ছাড়া আমার জন্মদিন এসে গেল। খুব করে মনে পড়ছে গত বছরের কথা।’

এরপর লিখেছেন, ‘তোমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমি মন খারাপ করে তোমার সাথে একটু উচ্চস্বরে বলে উঠলাম—‌সবার মা কিছু না কিছু করে, তুমি তো আমার জন্য পায়েশও বানাচ্ছ না।’

আরো পড়ুন: আন্দোলনে যোগ দেয়া নিয়ে যা জানালেন সাফা

পূজা লেখেন, ‘তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েশ বানিয়ে নিয়ে আসলে। যদিও পায়েশটা ভালোভাবে রান্না হয়নি। একটু চাল-চাল ছিল তারপরও বানিয়ে নিয়ে এসেছিলে তো, এটাই অনেক। কিন্তু মামুনি এইবারও যে সেই একই পায়েশ খেতে ইচ্ছে করছে তোমার নিজ হাতে বানানো।’

মাতৃ বিয়োগের যন্ত্রণা নিয়ে লিখেছেন, ‘উফ, কান্নায় চোখটা ভরে উঠছে। তুমি নেই ৬ মাস হলো। কতদিন তোমাকে দেখি না গো মামুনি। জানি না সৃষ্টিকর্তা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে। তবে যতদিন এভাবে বেঁচে থাকব কীভাবে বুকে এই আটকে থাকা কষ্টকে দমিয়ে রাখব? তা তো সম্ভব না।’

পূজা আরও লেখেন, ‘তবে একটা কথা কি জানো? তুমি আজকে আমায় নতুন করে জন্ম দিলে। নতুন এক পূজা। যার কিনা একাই লড়াই করতে হবে। আমি জানি তুমি আমাকে দেখছ। তুমি সবসময় আমার পাশে আছ, তাইতো এখন পর্যন্ত কোনো কালোছায়া আমাকে ঘিরে রাখতে পারেনি। তুমি তোমার কথা ঠিক রাখছ। এইবার আমার পালা। দেখবে তোমাকে দেওয়া কথা আমি ঠিকই রাখব। তোমার অস্তিত্ব কারও কাছে না থাকলেও আমার কাছে সবসময় থাকবে। তুমি আছ, আমার পাশেই আছ। এই যে আমি এত কথা লিখছি, আমি তো অনুভব করছি তুমি আমার পাশেই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।’

আরো পড়ুন: বোনের সঙ্গে ছবি পোস্ট করে যা জানালেন অভিনেতা বিক্রম

সবশেষে নায়িকা লিখেছেন, ‘জন্মদিনে স্বার্থপরের মতো একটা কিছু চাইব মামুনি। এপারে তো নিজের রাখোনি, সবসময় আমার খেয়ালই করে গেছিলে। ওপারে অন্তত নিজের খেয়াল রেখ মামুনি। ভালো থেকো আমার লক্ষ্মী মামুনি। তোমার মেয়েটা আর কিছু লিখতে পারছে না চোখভর্তি জল চলে আসছে আর চোখটা ব্যথা করছে। অনেক ভালোবাসি।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা ঝর্ণা রায়। এ বছরের রবিবার (২৪ মার্চ) প্রয়াত হন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App