×

বিনোদন

ভালোবাসা নিষ্ঠুর হয় : কঙ্গনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৯:০৮ এএম

ভালোবাসা নিষ্ঠুর হয় : কঙ্গনা

ছবি: সংগৃহীত

নিজের আবেগ ধরে রাখতে পারলেন না ভারতীয় অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেছেন- ভালোবাসা কতটা নিষ্ঠুর হয়।

সম্প্রতি প্রয়াত জওয়ান অংশুমান সিংয়ের বিধবা স্ত্রীর পদক গ্রহণের একটি ছবি ভাইরাল হয়। আর তা দেখে বিহ্ববল হয়ে পড়েছেন বলিউডের এই কুইন। 

ভারতীয় গণমাধ্যমের খবরে, অংশুমান সিংয়ের বিধবা স্ত্রীর পদক গ্রহণের দিনেই ছবিটি নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা রানাওয়াত। ছবিতে দেখা যায়, প্রয়াত অংশুমান সিংয়ের স্ত্রী তার হয়ে পদক গ্রহণ করছেন।

ছবিটি পোস্ট করে সামাজিক মাধ্যমে কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘অনেক সৈনিকরা তাদের জীবন এই দেশের জন্য দিয়ে দেন। শনিবার তাদের পুরস্কৃত করা হলো। সেখানে অংশুমানের স্ত্রীর পুরস্কার গ্রহণের ছবিটি দেখে মানুষের চোখে পানি এসে গেছে।’

আরো পড়ুন: বিবারকে জরিয়ে ধরে কেঁদে ফেললেন তরুণী!

একই সঙ্গে তিনি লেখেন, ‘ও এখনো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে। এই পদক বুকে নিয়ে ও কেঁদে ফেলেছিলো, যার দৃশ্য আমায় এখনো কষ্ট দিচ্ছে। ভালোবাসা সহজ নয়, বরং ভালোবাসার থেকে নিষ্ঠুর কিছু হয় না।’

এদিন ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তি চক্র পুরস্কার দেয়া হয় যা গ্রহণ করেন তার স্ত্রী। সাম্প্রতিক একটি অগ্নিকাণ্ডের ঘটনায় তার এক সহকর্মীর প্রাণ বাঁচানোর জন্য এই পুরস্কার দেয়া হয়েছে অংশুমান সিংকে। উল্লেখ্য, কীর্তি চক্র পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তির বীর পুরস্কার।

চলতি বছরই প্রথম রাজনীতির ময়দানে পা রাখেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির টিকিটে লড়াই করেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে। সেখানে কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App